হে প্রেম, তুমি বিনীল কেন মোর হৃদয় পানে
তুমি শুন্য মোর অস্থিত্ব নেই পৃথিবীর কুলখানে
তুমিহীন কঠিন সময় কঠিন দিবস ও রজনী
আঁখিজলে প্লাবন আসে তুমিহীনা ভাসে ধরণী
সময় মায়াময় কায়াহীন প্রতিটি প্রতিছব্বি
হে প্রেম, তুমি ছাড়া লিখবেনা কবিতা অভাগা এই কবি।
তুমিহীন নেই গগনে সরলতার উপমা
ফুলের সৌরভে শুষ্ক ঘ্রাণে জাগে না প্রাণে মোর প্রতিমা
প্রেমহীন একদিন হাজারো রাতজাগা চন্দ্র-তারা
প্রাণের ভিটায় বসতি তোমার, তুমি প্রেম দাও না কেন সাড়া
তুমি বিনা স্বপ্ন বুনা যায় না শিল্পী সেজে
হে প্রেম নেই কেন তুমি মোর অন্তর-আত্মার মাঝে।
তুমি নেই কেন প্রেম, কেন অপূর্ণ জীবনের অভিলাষ
অভিনয়ে জুড়ে তুমি, নেই তবু তোমার জলোচ্ছ্বাস
যতিচিহ্ন হয়ে তুমি থেমেছো মোর আয়ুলগ্নে
একবার তুমি উঠে দাঁড়াও প্রিয় প্রেম
শুধু কবির কবিতা হবার জন্যে।
কবি মনে হে প্রেম তুমি স্বর্গ অপেক্ষা প্রিয়
অনুগহ কর প্রেম বারংবার দর্শন দিয়ে যেও
কবি কিছু চায় না বিশেষ, না দেহ না রূপ
প্রেমহীন মরণ কবির বীনা বাক্যে সে নিশ্চুপ
প্রলাপে তার হবে না আলাপ, না হবে সংলাপ
হে প্রেম, কবি তোমায় খোঁজে চোখ মুজে
সঙ্গে নিয়ে একবুক রক্ত গোলাপ।


