Sunday, 9 August 2015

অদৃশ্য কামনা

জীবনের কোনো দোষ ছিল না
জীবন নিষ্পাপ নবজাতক শিশুর মত,
ভোরের আলোতে ঘাসের উপর একবিন্দু শিশিরের মত।
চলার পথে জীবনের নানা রং নানা স্বাদ
একে একে সব বিলিন হয়ে নিঃশেষ হয় ক্রমশ,
তাতে জীবনের কি দোষ, জীবন তো নয় অপরাধী।
তবু কেন সময়ে অসময়ে বিদাতাকে ফাঁকি দিয়ে
দোষ কষি জীবনের কাঁটা গাঁয়ে।
চাওয়া পাওয়ার হিসাব নিয়ে ব্যস্ত চোখের কিছু জল,
মিশে যায় তাতে এক নিমিষে জীবনের  হাহাকার,
আর্তনাদ,  আত্ম-চিৎকার, নিরাশা, বিশূণ্যতা।
অতঃপর হতাশার ছোট্ট লাল পিপিলিকা 
কামড় কেঁটে চলে তুলতুলে কচি দেহে,
যে দেহতে প্রাণ আছে, 
আছে অক্সিজেনের অবিরাম চলাচল
আর আছে আকাশের নীল মলাট ও মৃত্তিকার আবরনের ভেতর 
বিদাতা কর্তৃক প্রদও জীবনের প্রতি একরাশ ঘৃণা, 
অনিচ্ছুক বেঁচে থাকার ইচ্ছা,
মৃত্যূর প্রতি কৌতূহলী অদৃশ্য এক কামনা।

No comments:

Post a Comment