বলেছিলে তুমি বৃষ্টি ভালবাসো
তাই আমি আফসোস করি
কেন আমি বৃষ্টি হয়ে জন্মালাম না,
কেন নীল আকাশে কালো মেঘ হয়ে
আমার অস্থিত্ব ছুটে বেড়ালো না
তোমার ছায়ার পিছে পিছে,
ঘুড়ে ঘুড়ে এক সময় ক্লান্ত হয়ে
বৃষ্টি হয়ে চুমু খেতাম
তোমার রক্তলাল ঠোঁটে,
আর তুমি স্নান করতে আমার জলে
নৃত্য করতে ঘন বর্ষায় ময়ুরপক্ষী সেজে,
জড়িয়ে ধরতে বৃষ্টিতে সৃষ্টির যত সুখ
আদরে সবুজ গাছের কচি পাতা
মৃত্তিকার প্রেমে চুমুক দিতো
শেষ বিকেলে চায়ের কাপে,
তুমিও দিতে তখন
বৃষ্টিভেজা প্রতিটি লগ্নে।
No comments:
Post a Comment