সেই দিন এক ক্লান্ত দুপুরে
তুমি আমায় জিজ্ঞেস করেছিলে প্রেম মানে কি?
আমি বলেছিলাম প্রেমের সংজ্ঞা একটু ভিন্ন
একেক জনের কাছে একেক রকম।
তুমি আমায় জিজ্ঞেস করেছিলে প্রেম মানে কি?
আমি বলেছিলাম প্রেমের সংজ্ঞা একটু ভিন্ন
একেক জনের কাছে একেক রকম।
তুমি বলেছিলে তোমার সংজ্ঞা বলো,
আমি বলেছিলাম চাঁদের কোনো নিজস্ব আলো নেই
সূর্য চাঁদকে আলো দেয়,
এই আলো দেয়া নেয়ার ওপর নাম হল প্রেম।
শুনে তুমি বলেছিলে পৃথিবীর বাহিরে যাবার কি প্রয়োজন
আমায় জিজ্ঞেস কর,
আমি দেবো প্রেমের উপযুক্ত সংজ্ঞা।
আমায় জিজ্ঞেস কর,
আমি দেবো প্রেমের উপযুক্ত সংজ্ঞা।
আমি বললাম ঠিক আছে,
তাহলে তুমিই বল প্রেম মানে কি?
তুমি বলেছিলে প্রেম মানে শুধু কবিতা
এবং শুধু তুমি।
তাহলে তুমিই বল প্রেম মানে কি?
তুমি বলেছিলে প্রেম মানে শুধু কবিতা
এবং শুধু তুমি।
No comments:
Post a Comment