বালিকা তোমার শ্যামল বর্ণ
স্বর্ণ অপেক্ষা প্রিয়,
তোমার শ্যামল হতে কিছু শ্যামল
আমায় দিয়ে দিও।
তোমার শ্যামলে থাক না ডাকা
কালো মেঘের দল,
সাদা চাঁদের রাতের আঁধারে
তুমি প্রিয় শ্যামল।
রাতের কালোতে ভয় লাগে
প্রণয় না জাগে বুকে,
শ্যামল বর্ণের চুইড় পাখি
বাসা বেঁধেছে চোখে।
চোখে মুখে স্বর্ণ তার
শ্যামল বর্ণের আভা,
লোক বলে স্বর্ণ সোনালী
ঠিক যেন অগ্নিলাভা।
আমি বলি মিথ্যে সব
লোকের মুখের প্রলাপ,
শ্যামল প্রিয়, নয় সোনালী
নয় গোলাপী গোলাপ।
শ্যামল সুন্দর, শ্যামল প্রিয়
শ্যামল হয় নারী,
শ্যামলতায়ও ভূ-লোকে
বিরাজমান অপ্সরী।
No comments:
Post a Comment