তুমি সূর্য মানব
স্বাধীনতার উজ্জ্বল দ্বীপ্ত প্রদীপ,
তুমি বাংলার বুকের দীর্ঘশ্বাস
সবুজের মাঝে লাল ছায়া ।
তুমি একাত্তের বজ্রকণ্ঠ
নিরস্ত্র বাংলার মানুষের অস্ত্র,
তুমি পদ্মা মেঘনা যমুনার জল
তুমি কর্মঠ যুবকের বলিষ্ঠ মাংসপেশী
কৃষকের সুবর্ণ আশার দল ।
তুমি নতুন প্রজন্মের পথ প্রদর্শক
বিদ্রোহী চেতনা,
তুমি অসীম আকাশ
সবুজ-শ্যামল বাংলার বাতাস,
বাংলার অস্থিত্ব
মোদের প্রাণ, মোদের আর্দশ
মোদের রাষ্ট্রপিতা
মোদের শেখ মুজিবুর রহমান ।

No comments:
Post a Comment