অগণিত রাত জেগেছে আমার দু'চোখ
অন্ধকারকে দেখেছে অনেক কাছ থেকে
অন্ধকারের গন্ধ কিছুটা পোড়া বর্ণের
যেন আগুনে জ্বলে যাচ্ছে কিছু একটা,
নিঃশ্বাসে প্রায়ই রাতে পাই এই পোড়া গন্ধ
অনুভব করি বুকের বা'পাশ হতে আসছে এ গন্ধ
এই গন্ধের গাঢ়তায় আমার চোখ খুব কষ্ট পায়
চোখের হয়ত মন খুব নরম
সে কান্না সামলাতে পারে না,
জল বেয়ে পড়ে আমার গালের উপর দিয়ে
আমার হাত সেও বড্ড লাগামহীন
মোটেও স্থির রতে চায় না
যতবার চোখের কান্না আসে
ততবারই হাত চোখের জল মুছে দেয়,
অন্য কাওকে অশ্রুটুকু
দেখার সুযোগ সে দিতে চায় না।
আমার ধারণা হয়ত চোখের জন্য
হাতের খুব মায়া
তবে আমার মুখ সে খুব শান্ত
সে কখনো মুখ ফোটে আওয়াজ দেয়না
হৃদয় ভেঙ্গে চুর-চুর হয়ে যায়
তবুও সে নিরব থাকে,
সে জানে তার হাহাকারের চিৎকারে
ঘুমন্ত শহরের ঘুম ভেঙ্গে যাবে
ঘুমের মর্ম সে বুঝে
ঘুম সোনার হরিণ
সবাই তাকে পায় না।

No comments:
Post a Comment