Tuesday, 20 January 2015

চিঠি

একটি চিঠি লিখেছি আমি

মনের মাধুরী মিশিয়ে,
বুকের সব ভালবাসা
চিঠিতে দিলাম বিলিয়ে,
জানা-অজানা কথাগুলো
লিখলাম এক এক করে,
মনেতে তোমার স্মৃতি
সাজালাম আবার নতুন করে,
পুরোনো সব স্মৃতির ছোঁয়া পেলো চিঠির পাতায়
রঙ্গিন ফুলগুলো ফুটলো আবার তোমাকে পাবার আশায়,
হয়তো তাই মনের কথাগুলো লিখেছি চিঠির বুকজুড়ে
যুদি ভালো না লাগে আমার চিঠি ফেলে দিও হাজারো মাইল বহুদূরে।

No comments:

Post a Comment