Tuesday, 20 January 2015

কবিতা আর তুমি ৪

তোমারি পথ চেয়ে আছি আমি অজানায়,

কেন তুমি আসো না একাকী নির্জনায়।

দিন গুলা গেল আমার তোমারি প্রতিক্ষায়,
রাত্রি গুলা যাবে আমার কষ্টে কান্নায়।

দৃষ্টি থাকে আমার তোমারি স্মৃতির পাতায়,
জানি না কেন আমি আছি তোমার আশায়।

স্বপ্ন গুলা ভেংগে গেল ঘুমের গভীরতায়,
কষ্ট গুলা জানি না কেন এখনো আমায় কাঁদায়।

No comments:

Post a Comment