এই দেখা যদি শেষ দেখা হয়
তবে ভেবে নিও মৃত ছিল মোর পরিচয়,
সন্ধ্যা শেষে রাত্রি এলে হারিয়ে যায় যেমন দিন,
তেমনি মোরে যেতে দিও প্রিয়
ভেবে নিও আমি ছিলাম না কোনোদিন।
পায়ের চিহ্ন যদি লেগে থাকে সবুজ ঘাসে
ফুল হয়ে তাতে শুকাতে দিও স্মৃতি,
বাঁধন খোলে ফেলে দিও অতীত
যদি জমে রয় মনে প্রেম মোর প্রতি।
আবার আমি আসবো ফিরে
এমনটা ভেবো না ভুলে,
ফিরে আসা যদি হত তবে
যেতাম না কভু চলে।
No comments:
Post a Comment