Tuesday, 20 January 2015

ভালবাসা দিবসে লেখা কবিতা

ভালবাসা করল আঘাত আমার এই মনে,
আমি আছি পাগল হয়ে শুধুই তোমার পানে।
বুক আমার ছিল ফাঁকা, ছিল হয়ে শূন্য,
সেই খানেতে আসলে তুমি করলে আমায় ধন্য।
মনের মাঝে বানালাম আমি মিষ্টি মধুর ঘর,
সেই ঘরেতে জাগালে তুমি ভালবাসার ঝর। 
ঝড়ের ভয়ে ভিতু আমি যাই যে তোমার কাছে,
কবে তুমি বাড়াবে হাত, ধরবে আমার হাতে।
ভালবাসা আমার তুমি থাকবে চিরদিন,
জানি না কী করে আমি সুদ করবো তুমার ঋণ।

No comments:

Post a Comment