Tuesday, 20 January 2015

ভালবাসার পরিমাণ

কী করে আমি বলবো তোকে
ভালবাসি তোকে কত,
ভালবাসার পরিমাণ যদি তুই জানতি
আমাকেও বাসতি তত।
কিন্তু কেন অবুঝ তুই
বারবার জানতে চাস,
আমার বুকে ভালবাসা
বেশি নাকি হ্রাস।

কি করে বল বুঝাই তোকে
পাইনা মুখে ভাষা,
কোন ভাষায় বলবো বুকে
সবই তোরই ভালবাসা।
তুই যদি চাস দলিল করে
মালিকানা করবো হস্তান্তর,
লিখে দেবো ভালবাসা
চিরস্থায়ী তোর।

তবুও যদি ভালবাসার পরিমাণ
আবার জানতে চাস,
মহাদেবের সেই কবিতায়
করবো বস-বাস।
বলবো তখন যখন তুই 
জানতে চাস কত ভালবাসি,
অন্ধকারে লুকিয়ে মুখ
আমি নিজের মনেই হাসি।

No comments:

Post a Comment