Tuesday, 20 January 2015

আমি-৬

পারি না যখন মিলাতে আমি নিজের সমীকরণ,

রাগটা তখন যায় যে উঠে কারণে অকারণ।
জেগে জেগে স্বপ্ন দেখা নিষিদ্ধ প্রচলন,
দিবা-নিশি অদল-বদল বহিঃ আবরণ।
অল্পতে যায় না দেয়া মিথ্যা বিবরণ,
সহজ কথায় বলতে গেলে অতি সাধারণ।
তালা দিয়ে গৃহ বন্ধী মন বাতায়ন,
প্রবেশ করে না তার গহীনে দীপ্ত আলোরন।
চাবির ওপর পরেছে জঙ্গের গাঢ় আস্তারন,
বদল না চাল-চলনে পশু আচরণ।

No comments:

Post a Comment