Tuesday, 20 January 2015

ক্ষুদ্র

ক্ষুদ্র এক মানব আমি

ক্ষুদ্র আমার সব,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র কলরব।

ক্ষুদ্র আমার চিন্তাধারা
ক্ষুদ্র আমার মন,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র বিসর্জন।

ক্ষুদ্র আমার মনের কথা
ক্ষুদ্র একটি আশা,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র মুখের ভাষা।

ক্ষুদ্র হল আমার জীবন
ক্ষুদ্র আমার কষ্ট,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র হয়েছে নষ্ট।

ক্ষুদ্র আমার চলার পথ
ক্ষুদ্র পথের গতি,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র কিছু স্মৃতি।

ক্ষুদ্র স্মৃতি হতে লেখা
ক্ষুদ্র কবিতা,
ক্ষুদ্রতার মাঝে আমার
ক্ষুদ্র ভিন্নতা।

No comments:

Post a Comment