Tuesday, 20 January 2015

অদৃশ্য তুমি

অদৃশ্য তুমি,

কখনো পাইনি তোমার দেখা
কখনো দেখিনি তোমার মুখের হাসি
দেখিনি তোমার রাগান্বিত চোখ দুটি।
কারন তুমি অদৃশ্য ,
কিন্তু তারপরও আমি অনুভব করি তোমাকে
অনুভব করি তুমি রয়েছো আমার পাশে
আমার সাথে, আমার কাছে ।
তুমি রয়েছো কল্পনায়
আমার আল্পনায়
হাজারো ব্যস্ততায়
আমার চিন্তা চেতনায়
ভাবনায়।


No comments:

Post a Comment