Tuesday, 20 January 2015

রাতের আকাশের চাঁদ

রাতের আকাশে দেখো চেয়ে লক্ষ তারার মেলা

তারা গুলা করছে যেন একত্রে বসে খেলা,
লক্ষ তারার মধ্যমণি চাঁদ একখানা
নেই তার কোন সাথী সবার সেটা জানা,
লক্ষ লক্ষ তারার ভীড়ে চাঁদ শুধুই একা
তাই যেন গভীর কষ্টে চাঁদের হৃদয় মাখা,
আজও চাঁদ খোঁজে তাহার চলার পথের সাথী
একা একা কাঁটে চাঁদের নিঃস্বতায় রাত্রি ।


No comments:

Post a Comment